রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

নোয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বসত বাড়িতে হামলা-এতে নারীসহ ৩ জন আহত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ব্রজেরগাঁও গ্রামের প্রবাসী মাহবুবুর রহমান মিল্লাদের বসত

বাড়ীতে হামলা- ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

 

১৬ ফেব্রুয়ারী ২০২৬ দিবাগত রাত অনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার একদল স্থানীয় নামধারী সন্ত্রাসীরা দা, চাপাতি, লোহার ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী মাহবুবুর রহমান মিল্লাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার ছেলে মিল্লাদকে খোঁজ করতে থাকে, খোঁজাখুঁজির পর তারা তাদের বসতঘরের দরজা ভাঙচুর করে তাদের মেরে ফেলার হুমকি দেয়

এ সময় প্রবাসী মাহবুবুর রহমান মিল্লাদের বাবা মহিউদ্দিন বাঁধা দিতে এলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে মাথায় পাঠিয়ে রক্তাক্ত করে। তাকে রক্ষায় তার প্রবাসী মিল্লাদের মা মরিয়মের নেছা,ও ভাই মোহাই মিনুল ইসলাম মোহন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায় তারা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই বাড়িতে অতর্কিত হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে

 

প্রবাসী মিল্লাদের বাবা মহিউদ্দিন সাংবাদিকদেরকে জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে,

আমার ছেলে দেশে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে‌।এতে আমিও আমার পরিবার প্রাণনাশের আশঙ্কা করছি। আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসী ও দেশবাসীর কাছে আমার ওপর ও আমার পরিবারের উপর এই ন্যাক্কারজনক হামলা ভাঙচুরের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews