1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।  গজারিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল,স্বামী পলাতক জিএম কামরুজ্জামান টুকু-র আন্তরিক প্রচেষ্টায় রূপসার ঘাটভোগ ও ফকিরহাটের বাহিরদিয়ার আঞ্চলিক বিরোধের অবসান। গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ আধিপত্য বিস্তার নিয়ে সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫: বাড়িঘরে হামলা নোয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বসত বাড়িতে হামলা-এতে নারীসহ ৩ জন আহত হয়েছে কুমিল্লার বুড়িচংয়ে মাছ ও মুরগির খামারের খাদ্যগুদামে আগুন, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রূপসায় জামায়াতে ইসলামী’র ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত। লালমনিরহাটে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করল মানবসেবা তরুণ সংঘ কালীগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী: নেতাকর্মীদের ঢল, গণতন্ত্রের প্রত্যয়ে নতুন শপথ

গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চর বলাকী গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী

 

 

সোমবার (০১ জুন) বিকেল থেকে রাতভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন চর বলাকী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিন (৬৫)। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া আটক হওয়া অন্যরা হলেন, চর বলাকী গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), হাজী মাহফুজ মেম্বারের ছেলে মনজুর আলম (৪৪), মো. মাসুম (৪৫), টান বলাকী গ্রামের শুকুর আলীর ছেলে মো. জান্নাত (৩১), মাহফুজ প্রধানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মো. মাজহারুল (৫৫)।

 

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, গত সোমবার দুপুরে চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট