রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

গাজীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ – ১৮ জুন

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

 

মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্ট থেকে বিশেষ বার্তা দেয়া হয়।

 

সোমবার (৮ জুন) বিকালে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত শহীদ বরকত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ তৈরির অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

 

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

 

আয়োজকরা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি হবে।

 

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে।” অংশ নেয়া দলের প্রতিটি খেলায় দুটি দললে ৫০ হাজার টাকার প্রাইজ মানি ঘোষণা করেন তিনি।

 

তিনি আরও বলেন, “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার”— এই স্লোগানকে সামনে রেখেই এবারের আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রাক্তন ফুটবলার আবদুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম,বিএনপি নেতা মোফাজ্জল হোসেন প্রমূখ।

 

আয়োজকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews