1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত, ঘটনাস্থলের কাছেই উদ্ধার আরেক লাশ অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক গাজীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ – ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪ উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন মসজিদের মাইক চুরির প্রতিবাদে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদে মানববন্ধন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ!

ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত, ঘটনাস্থলের কাছেই উদ্ধার আরেক লাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মিরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মিরহামজানী এলাকায় স্বামী সুজন ও তার ৭ বছর বয়সী শিশু সন্তান নিয়ে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ি যাচ্ছিলেন মুক্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

এদিকে একই এলাকার অপর একটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাদের ধারণা, ওই নারীকে প্রায় তিনদিন আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট