সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

লালমনিরহাটের খেদাবাগে হামলা–ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎খেদাবাগ এলাকায় সংঘটিত হামলা, গুরুতর আহত করা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (০৯ জুন) স্থানীয় সময় খেদাবাগ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন এলাকার সর্বস্তরের সচেতন জনগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি সংঘটিত ঘটনায় মোঃ খাইরুল ইসলাম ও ছাবেয়া বেওয়া গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের দাবি, ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় এবং একই সঙ্গে ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

‎মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী আরও বলেন, কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম_

‎তারিখ: ০৯ জুন ২০২৬ খ্রি.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews