মোঃ আনিসুর রহমান শেলী :
জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কালিহাতী উপজেলা যুবদল আনন্দ মিছিল করেছে।বুধবার (১০ জুন) বিকালে কালিহাতী পৌর এলাকার বিভিন্ন স্থানে এ মিছিল শেষে বাসষ্ট্যাণ্ডে বিএনপি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সমাবেশটি সঞ্চালনা করেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন, খন্দকার ইকবাল,আসিফুর রহমান মিথুন,সালমান ফারসি টিটু, সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া প্রমূখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি, নুরুল ইসলাম নয়নকে ( এমপি) সাধারণ সম্পাদক এবং কালিহাতীর কৃতি সন্তান মোঃ মাহবুবুর রহমান মাহীকে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করা হয়।