মো: তোফায়েল আহমেদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৯)-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কুমিল্লার দেবিদ্বারের সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ। তাকে সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত এবং সংগঠনের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক এম জে সৌরভ।
নতুন দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান রিয়াদ বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি দলীয় নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তির খবরে দেবিদ্বারজুড়ে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দলীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের অনলাইন কার্যক্রম ও প্রচার-প্রচারণা আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।