1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক। রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।  সালথায় রক্তপাতের পথ ছেড়ে শান্তির পথে: দেশীয় অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করল প্রশাসন। বোরির ডিজি কমোডর মিনারুলের বিদায় হলেও বহাল রউফ-জাকারিয়ার সিন্ডিকেট লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা, ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে যুবদলের আনন্দ মিছিল বিএনপি সাইবার দলে কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা পটুয়াখালী (এল/এ) শাখা যেনো সার্ভেয়ার কমল দেবনাথ এর একক রাজত্ব,চলছে ১০-২০% কমিশন বানিজ্য।

রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিএনপির সমর্থক মো. জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম। আর্থিক সামর্থ্য না থাকায় চলাচলের একমাত্র ভরসা তাঁর হুইলচেয়ারটির ব্যাটারি নষ্ট হওয়ায় তিনি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং তাঁর জন্য প্রয়োজনীয় দুটি নতুন ব্যাটারির ব্যবস্থা করেন। আজ ১১-ই জুন (বৃহস্পতিবার) বিকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,
বিএনপি নেতা মো. বিল্লাল, রয়েল আজম, মহিউদ্দিন মিন্টু, আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা,মাসুদ খান, যুবদল নেতা শাহজামান প্রিন্স, নুরুল আমিন পাপ্পু, জাহাঙ্গীর হোসেন হিরু, মিজানুর রহমান, নাজমুল হুদা, আকরাম শেখ, মাহাবুবুর রহমান, নাঈম ইসলাম ও হাফিজুর রহমানসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো,অসহায়,দরিদ্র ও শারীরিকভাবে অক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই জনসেবার সার্থকতা আসে। বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে আবেগাপ্লুত মো. জিল্লুর রহমান বলেন “হুইলচেয়ারের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় আমার চলাফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পর এৃপি মহোদয় যে সহযোগিতা করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা আমার জীবনযাত্রাকে অনেক সহজ করে দেবে। তিনি উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট