1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  ধামশ্রেণী ভূমি অফিসে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার কথোপকথনের ভিডিও ফাঁস আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে মরহুম বকুল মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসাকে একটি শান্তিপূর্ণ,আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চাই,আজিজুল বারী হেলাল,এমপি।  তানোরে শিশুধর্ষণের অভিযোগে কিশোর আটক! রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক। রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।  সালথায় রক্তপাতের পথ ছেড়ে শান্তির পথে: দেশীয় অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করল প্রশাসন।

বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। দেশের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ এবং আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই গড়ে উঠবে। তাই ছাত্রদলের নেতাকর্মীসহ সকল শিক্ষার্থীকে পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে এবং জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে আধুনিক জ্ঞান,প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে দুর্নীতি, বৈষম্য ও অন্যায় থাকবে না। থাকবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা। জনগণের জন্য বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা, উন্নয়ন প্রকল্প ও সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

 

তিনি বলেন, রূপসাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত উপজেলায় পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার প্রসার, কৃষির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তরুণদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির মধ্যে সকলের ঐক্য থাকতে হবে। বিভেদ, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। থানা ও উপজেলা পর্যায়ে কোনো ধরনের জনবিরোধী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানো এবং তাদের প্রত্যাশা পূরণ করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে এবং উন্নয়নের সুফল ভোগ করবে।

 

তিনি আজ ১৩-ই জুন (শনিবার) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি রূপসা কলেজে খুলনা জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান,জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,জেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকির আহম্মেদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,এনামুল হক সজল।

 

বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ,আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, মল্লিক আব্দুস সালাম,খুলনা জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন ও মাহমুদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট