বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

কালিহাতী থানার সাবেক ওসি জেওএম তৌফিক আযম ও অপহরণ মামলার আসামি সোহেলের নাটকীয় কাণ্ড: ৪৪ লাখ টাকা দাবি করে গাড়ি ফেরত দিলেন পুলিশে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

 

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী থানার ওসি জেওএম তৌফিক আযম ও গাড়ি ছিনতাই ও অপহরণ মামলার আসামি মশিউর রহমান সোহেল অভিনব ও নাটকীয় কাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

কালিহাতী থানার সাবেক ওসি জেওএম তৌফিক আযম আদালতে দায়ের করা সিআর মামলার তথ্য পরিবর্তন করে এফআইআর নির্দেশ গ্রহণ করেন। অপর দিকে মামলার আসামি মশিউর রহমান সোহেল নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বাদীর কাছে ৪৪ লক্ষ টাকা পাওনা দাবি করেছেন এবং ছিনতাই হওয়া গাড়ি দুটি কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাত ১০ টার সময় কালিহাতী উপজেলার ধলাটেংগর বালুর ঘাট থেকে দুটি গাড়ি ছিনতাই ও অপহরণের অভিযোগে ৪ মে টাঙ্গাইল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এস এম মামুন অর রশিদ বাদী হয়ে মশিউর রহমান সোহেল(৩২) ও আশরাফুল আলম সুমন(৩০) কে আসামী করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত কালিহাতী থানার ওসিকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। ওই মামলার অন্যতম অভিযুক্ত আসামি মশিউর রহমান সোহেল ও আশরাফুল আলম সুমন পলাতক থাকার পর হঠাৎ করেই এক নাটকীয় মোড় নেন।

 

মশিউর রহমান সোহেল থানায় হাজির হয়ে একটি জিডি করেন। জিডিতে তিনি দাবি করেন, গাড়ির মালিক ও মামলার বাদী এসএম মামুন অর রশিদের কাছে তিনি ব্যবসায়িক সূত্রে ৪৪ লক্ষ টাকা পান। এই টাকা আদায়ের সূত্র ধরেই গাড়ি দুটি আটক করে তার হেফাজতে নেন। পরে ৭ এপ্রিল উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি দুটি কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও মগড়া তদন্ত কেন্দ্রের এস আই মোখলেছুর রহমান জানান,আসামি গাড়ি ফেরত দিলেও তার বিরুদ্ধে থাকা মূল অপহরণ ও ছিনতাই মামলার তদন্ত যথানিয়মে চলছে। সাধারণ ডায়েরি ও পাওনা টাকা বিষয়ে আমার জানা নেই। মামলা হওয়ার কয়েকদিন পরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে এ মামলা থেকে জামিনে রয়েছে।

 

এদিকে কালিহাতী থানার ওসি জেওএম তৌফিক আযম ও আসামি মশিউর রহমান সোহেলের এমন কাণ্ডে এলাকায় বেশ মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

মামলার বাদী এস এম মামন অর রশিদ জানান,গত ২৯ এপ্রিল রাত ১০ টার সময় কালিহাতী উপজেলা ধলাটেংগর বালুর ঘাট থেকে আমার দুটি গাড়ি ছিনতাই ও আমার ছেলে শিহাব এবং আমার দুটি গাড়ির ড্রাইভার অপহরণের ঘটনা ঘটে। ৩০ এপ্রিল টাঙ্গাইল পুলিশ সুপারের কাছে গেলে পুলিশ সুপার কালিহাতী থানার ওসি তৌফিক আযমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। কিন্তু ওসি কোন ব্যবস্থা গ্রহণ না করায আমি ৪ মে টাঙ্গাইল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মশিউর রহমান সোহেল(৩২) ও আশরাফুল আলম সুমন(৩০)কে আসামী করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত কালিহাতী থানার ওসিকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। ওসি এফআইআর গ্রহণ না করে তালবাহানা করতে থাকে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের চাপের মুখে ১৯ মে আদালতের দায়ের করা সিআর মামলার তথ্য পরিবর্তন করে এফআইআর গ্রহণ করেন ওসি। এফআইআর গ্রহণের পর থেকে আসামিরা বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

 

কালিহাতী থানার সাবেক ওসি জেওএম তৌফিক আযম ও ছিনতাই ও অপহরণ মামলার আসামি মশিউর রহমান সোহেলের নাটকীয় কান্ডের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মন্জুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমি ট্রেনিংয়ে ছিলাম এ মামলার বিষয়ে আমার আইডিয়া নেই। আমি মামলার বিষয়ে কতটুকু আপডেট আছে জেনে আপনাকে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews