বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- “ক্ষুদ্র শিল্প  ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

 

অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)  কিশোর রায়, পটুয়াখালী পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ উল আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত,  পটুয়াখালী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, উদ্যোক্তা সেহরিশ হ্যান্ডিক্রাফট এর স্বত্ত্বাধিকারী শামীম চৌধুরী।

 

এ মেলায় জেলা কারাগার, সেহরিশ হ্যান্ডিক্রাফট, মেসার্স এন এস.টি কনক্রীট হলো ব্লক এন্ড টাইলস, উষা এগ্রো এন্ড অটো ব্রিকস, মা মৃৎ শিল্প, আলপথ, মেহরাব অর্নামেন্টাল ফিশ, মুক্তা জোন সহ ৪০ টি স্টলের মধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ মেলা চলবে ২৭ জুন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান বিসিক পটুয়াখালী সহকারী মহা ব্যাবস্থাপক আলমগীর সিকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews