বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর।

 

শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মতলেবুর রহমান মঞ্জু এবং তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অরণ্য উলিপুর উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী আজাদ, শামসুল আলম সবুজ, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজাসহ সংগঠনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews