বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

পটুয়াখালীতে হাম উপসর্গে গত ৫  মাস ১৫ দিনে আক্রান্ত ২,৩৩১, মৃত্যু -১

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলায় গত ০১ জানুয়ারী হতে ১৬ জুন পর্যন্ত পাঁচ মাস ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল দুই হাজার ৩’শ ৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন দুই হাজার ১৩৭ জন। এ সময়ে হামে মৃত্যু হয়েছে এক শিশুর।

 

পটুয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানাগেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ হামের চিকিৎসার জন্য ১০২ টি বেড বরাদ্দ রাখা হয়। এ সব বেডে ০১ জানুয়ারী হতে ১৬ জুন-২৬ পর্যন্ত পাঁচ মাস ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল দুই হাজার ৩’শ ৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন দুই হাজার ১৩৭ জন। এ সময়ে হামে মৃত্যু ১ জন। হাম উপসর্গে ভর্তিকৃত  রোগীদের মধ্যে ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পরীক্ষায় ৪৩ জনের  হাম রোগী নিশ্চিত হয়েছে।  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু ঘটেছে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানিয়েছেন।

পটুয়াখালীতে হাম রোগের চিকিৎসার কোন সমস্যা নাই বলেও জানান তিনি।

 

বর্তমানে জেলার  ১০২ টি বেডে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯৪ জন।

উক্ত সংখ্যক হাম উপসর্গে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ্ হয়ে ফিরে যাওয়ার মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১,৬৮৯ জন, বাউফল উপজেলা হাসপাতাল হত ৮০ জন, দশমিনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হতে ৪০ জন, দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হতে ১৮ জন, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ৭৮ জন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ১৬৭ জন ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ৬৫ জন ফিরে গেছেন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসারত আছেন ১৫৮ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews