রূপসা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক।

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা থানা পুলিশ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে বডিতে খোদাই করা মেড ইন চায়না একটি খালি ম্যাগজিন সহ বাটযুক্ত বিদেশী ৭.৬৫ পিস্তল যা লম্বায় ৭” এবং প্রস্থে ৫”।
গ্রেফতারকৃত যুবক গোপালগঞ্জ থানার বেতগ্রাম গ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায় রূপসা থানা পুলিশের এসআই মশিউর রহমান সরকারী পিকআপ গাড়ীযোগে জরুরী ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করাকালে গতকাল ১৯-শে জুন রাত ১০.৩০ ঘটিকার সময় রূপসা থানার নৈহাটি গোডাউন মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পাই যে, নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৬১) এর বসত বাড়ীর ঘরের সামনে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়া অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক মীর সহ অফিসারবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় মোঃ রফিকুল ইসলাম তাহার পরিবারের লোকজন ও আশপাশের লোকজন সহ অবৈধ অস্ত্র আছে মর্মে গ্রেফতারকৃত যুবককে আটক করিয়া রাখে।
পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তাহার নিকট অবৈধ অস্ত্র আছে মর্মে জানাইলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামী সুলতান মাহমুদ বাপ্পা এর পরিহিতি ট্রাউজারের পিছনের কোমর হইতে একটি খালি ম্যাগজিন সহ বাটযুক্ত বিদেশী ৭.৬৫ পিস্তল নিজ হাতে বাহির করিয়া দেয়।
পুলিশ আরো জানায় গ্রেফতারকৃত যুবককে থানা হেফাজতে আনা হয় এবং তার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে এবং সে একজন পেশাদার অস্ত্রধারী।
রূপসা থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন মামলা নং ১১।