Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক গণতদন্ত দৈনিক গণতদন্ত
দৈনিক গণতদন্ত দৈনিক গণতদন্ত
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সারা দেশ

বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি। 

By দৈনিক গণতদন্ত
June 21, 2026 2 Min Read
0

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন,বর্তমান সময়ে দেশের প্রতিটি নাগরিক,বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করছেন।

 

তিনি গতকাল ২০-শে জুন রাতে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ঐতিহ্যবাহী তিলক কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটি আয়োজিত বাৎসরিক পূজা ও ১৫৮তম মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজুল বারী হেলাল বলেন, “বিএনপির রাজনীতি এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার রাজনীতি। আমাদের সরকারের সময়ে সারাদেশে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে ধর্মচর্চা চালিয়ে যাচ্ছে। কাউকে তাদের নিজস্ব ধর্মচর্চায় বাধা প্রদান বা অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর সুযোগ দেওয়া হবে না। যদি কেউ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে শক্ত হাতে দমন করা হবে।”

তিনি দেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সবসময় সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন। ঠিক তেমনি তার যোগ্য উত্তরসূরী তারেক রহমানও আজ এদেশে সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হয়ে উঠেছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং মানুষ বুক ফুলিয়ে নিজেদের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল ,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান , সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান,রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি রাজু কুমার দাস , রূপসা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল।

বাৎসরিক এই ধর্মীয় উৎসব ও মেলা উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটির সভাপতি এবং রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র। পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার এবং বিশিষ্ট বিএনপি নেতা ফিরোজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, মোল্যা রিয়াজুল ইসলাম, আজিজুর রহমান, পরিতোষ দত্ত,মিন্টু শিকারি, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, মাসুম রেজা, এসএম আবু সাঈদ, তরিকুল ইসলাম রিপন প্রমূখ।

Author

দৈনিক গণতদন্ত

Follow Me
Other Articles
Previous

টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক গণতদন্ত