মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল  তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ জন গ্রেপ্তার অপহরণের চেষ্টার অভিযোগে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআই কামরুজ্জামানের বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক মৃদল নিখোঁজের দুই দিন পর সখীপুরে শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু আহত বিএন’পি নেতাকে দেখতে হাসপাতালে নেতা-কর্মীসহ জিএম কামরুজ্জামান টুকু।

গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি দেওয়ার অভিযোগে পৃথক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২২ জুন) জিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ৬টা ৫ মিনিটে বাসন থানার মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদান ও হুমকির ঘটনায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া জিএমপির সদর থানায় দায়ের করা আরেকটি সন্ত্রাসবিরোধী মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও পশ্চিম, কোনাবাড়ী, কাশিমপুর, পূবাইল, সদর ও কালিয়াকৈর এলাকার বাসিন্দাদের পাশাপাশি শেরপুর, বরিশাল, মুন্সিগঞ্জ, নেত্রকোনা ও সিরাজগঞ্জ জেলার কয়েকজনের নামও রয়েছে।

 

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মোক্তার হোসেন, মোখলেছ, জিন্নাত আলী, মাহফুজ দেওয়ান, মাসুদুর রহমান, ওমর ফারুক খান, শহিদুল ইসলাম, মাহফুজুর হক হিমেল, আতাউর রহমান, ফারুক হোসেন ফালু, রেজাউল করিম রিপু, ফখরুল হোসেন মিলন, নাসির উদ্দিন মোল্লা, সাকিবুজ্জামান রাহুল, আবু সিদ্দিক, জহিরুল ইসলাম, শাকিল হোসেন, সেলিম, হাসান উদ্দিন রবিন ও মিজানুর রহমানসহ মোট ৩০ জন ।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews