বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:-  সারাদেশ ব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে  পটুয়াখালীতে বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

 

কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য  সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ চৌধুরী এর নির্দেশনায় পটুয়াখালীতে বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় শহরের তিতাস মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আল আমিন সুজন এর সঞ্চালনায় এক  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর,  জেলা কৃষক দলের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান টিটু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, সাবেক কাউন্সিলর আঃ লতিফ তালুকদারসহ শত শত নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews