মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল  তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ জন গ্রেপ্তার অপহরণের চেষ্টার অভিযোগে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এসআই কামরুজ্জামানের বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক মৃদল নিখোঁজের দুই দিন পর সখীপুরে শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু আহত বিএন’পি নেতাকে দেখতে হাসপাতালে নেতা-কর্মীসহ জিএম কামরুজ্জামান টুকু।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক মৃদল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যুবক মৃদল খান (২২)।

 

গত রবিবার যুদ্ধে মাইন বিস্ফোরণের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

 

নিহত মৃদল খান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের সাঈদ খানের ছেলে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

মৃদলের বাবা সাঈদ খান জানান, উন্নত জীবনের আশায়  এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। তবে দীর্ঘ চেষ্টা করেও ইউরোপের ভিসা না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরে জানুয়ারির ২৯ তারিখে রাশিয়ায় যান তিনি।

 

 

সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে পরিবারের দাবি।

 

 

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার সময় ডোন হামলায় মৃত্যু হয়। প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত একই উপজেলার এলেঙ্গার মাইনে পা হারানো মৃদল হাসান  মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন।

 

 

মৃদলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

 

এদিকে, নিহত মৃদলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews