বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে -জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ আটক ১২; উদ্ধার ১০ লাখ টাকা কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩ ফুটবল বিশ্বকাপ দেখতে জনসাধারণের জন্য উন্মুক্ত আয়োজন, ধন্যবাদে সিক্ত বাজার কমিটি। গাজীপুরে – জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ সালথায় ছাত্রদলের কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক সোহেল রাজধানীর মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান। নকশা বহির্ভূত ভবন মালিকদের অভিযোগ আগে নোটিশ দেওয়া হয়নি। এসআরও নং ১৯৭-আইন/২০২৬ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। রাজধানীর মিরপুরে নির্মাণ শ্রমিক ও পথচারীদের জীবন ঝুঁকিতে ফেলে অবৈধভাবে ভবন নির্মাণ  রাজউক হতে কারণ দর্শানোর নোটিশ জারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল  তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

সালথায় ছাত্রদলের কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক সোহেল

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ১ যুগের বেশি সময় পরে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং মো. সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নব গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কমিটিতে মোঃ সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহ-সভাপতি, মোঃ আরিয়ান ইসলাম হৃদয়, মোঃ রাজীব হোসেন ও মোঃ আল মামুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া মোঃ রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান (সোহাগ) ও মোঃ লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও মোঃ তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মোঃ সালমান মুন্সী প্রচার সম্পাদক, মোঃ আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মোঃ সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।

 

নব গঠিত কমিটির সভাপতি তরুন ছাত্র নেতা মো. রেজাউল ইসলাম (রাজ) জানান, আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রায় ১ যুগ পর সালথা উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আপাকে। একই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে।

 

তিনি আরও বলেন, আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি দেশের স্বার্থে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সালথা উপজেলা ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের আদর্শ বাংলাদেশ বিনির্মানে অঙ্গিকার বদ্ধ। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews