বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪০) নামের এক বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা হাফেজিয়া মাদ্রাসার কাছে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামু ফকির স্থানীয় মৃত রহমান ফকিরের পুত্র ও ৪ সন্তানের জনক। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।

 

পুলিশ ও স্থানীয় জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমার কান্দা গ্রামে বৃহস্পতিবার সকালে জগন্নাথদী থেকে কুমারকান্দা সড়কে জামু ফকিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্বৃত্তরা জামু ফকির কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

নিহতের স্ত্রী রুপা বেগম জানান, গত কুরবানির সময় থেকে প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিলো। তারা আমার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। আমাদের একটি গাছ কাটা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ প্রতিবেশীরা বাধা দেয়। এরপর পুলিশ আসে, কাগজ পত্র দেখে সন্ধায় থানা যেতে বলে। আমার স্বামী থানায় যাওয়ার পর ফেরার পথে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার দুইদিন বয়সি একটা ছেলে রয়েছে, এখন কি করবো। আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমিও হত্যাকারীদের কঠোর বিচার চাই।

 

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মোহাম্মাদ আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাট ক্ষেত থেকে মারার পর রাস্তার উপর ফেলে রেখে যায়,মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews