রিপোর্টার: সোহেল রানা
আসন্ন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বকুল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী ইশতেহার তুলে ধরে রাকিবুল ইসলাম বকুল বলেন, "আপনাদের পাশে যে থাকবে, আপনাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং সুখে-দুঃখে সহযোগিতা করবে, আপনারা তার পাশেই থাকবেন এবং তাকেই ভোট দেবেন।"
তিনি আরও বলেন, "আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।"
মাদক নির্মূলের অঙ্গীকার করে তিনি বলেন, "জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করব।"
এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।