রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীর কৃতী সন্তান মনিরুজ্জামান মিঞা ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার যমুনা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি।ফজলুল হক মিলন রূপসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। পটুয়াখালী জেলায় ১,৮২১টি কেন্দ্রের মাধ্যমে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রতিশ্রুতি  খাগড়াছড়ি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সততা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: খাগড়াছড়ি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন  ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদের পাশে ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান “একটি শিশুর জীবন বাঁচাতে যা প্রয়োজন, উপজেলা প্রশাসন তা করার চেষ্টা করবে…..

কালিহাতীর কৃতী সন্তান মনিরুজ্জামান মিঞা ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

মো. মনিরুজ্জামান মিঞা টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের কৃতী সন্তান। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁর এ নিয়োগের খবরে কালিহাতীবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। ওই শূন্য পদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়রা এ নিয়োগকে কালিহাতীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতায় ঢাকা বিভাগের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews