বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি।ফজলুল হক মিলন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, “শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি। আধুনিক, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

 

রোববার (২৮ জুন) সকালে গাজীপুরের পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট ভবনের প্রথম তলার শুভ উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রবেশপত্র বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো ফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) এম রকিবুল হাসান।

 

এসময় এইচএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয় ও তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের পাশাপাশি স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আখ

 

উল্লেখ্য, কলেজের নতুন একাডেমিক ভবন চালুর মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews