রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

সামাজিক অপরাধ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ‘সেতু’ সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‎

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

‎

‎লালমনিরহাট প্রতিনিধি:

‎মোঃ রব্বানী ইসলাম

‎

‎”সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন সেতু সামাজিক উন্নয়ন সংস্থা পরিবেশ সংরক্ষণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে। সোমবার (২৯জুন) বিকালে লালমনিরহাট সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট স্থানীয় অফিসের সামনে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজমুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট এবং সাধারণ সম্পাদক, ট্যাক্সেস বার এসোসিয়েশন, লালমনিরহাট।

‎

‎সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান শাহেদ, সভাপতি, সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট।

‎

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মোখলেজুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক, সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট।

‎আয়োজকরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎

‎উল্লেখ্য, সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তর, লালমনিরহাট কর্তৃক নিবন্ধিত একটি সামাজিক সংগঠন। এর সরকারি নিবন্ধন নম্বর: সেতু/লাল/গভঃ রেজিঃ নং-১৭৩/৪।

‎

‎

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ২৯-০৬-২০৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews