মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ভূমিদস্যুদের হামলায় সংবাদকর্মী ও ব্যবসায়ী গুরুতর জখম: প্রধান আসামি কুদ্দুস মোল্লা জেলহাজতে গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার বোরিতে ক্ষমতার করিডরে প্রশাসনিক ধাঁধা: নতুন ডিজির প্রথম কলমেই চাকরিচ্যুতি!  তানোরে সিন্ডিকেট চক্রের ধান  বাণিজ্য! জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব  কালিহাতীর তল্লাই বিলে অভিযান, ১৩শ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস সামাজিক অপরাধ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ‘সেতু’ সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‎ হাসপাতালের দালাল হাসানের কর্মকান্ডে অতিষ্ঠ সাধারণ রোগী এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে প্রশাসন। বিতর্কের মুখে দায়িত্ব ছাড়লেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।  টঙ্গীতে অভিযান;বিপুল পরিমাণ মাদকসহ নগদ অর্থ, মোবাইল উদ্ধার, গ্রেপ্তার- ৩

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, একই সাথে পদাধিকার বলে জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

 

কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি।

 

এ বিষয়ে জানতে চাইলে আয়কর আইনজীবী নির্মল ইন্দু সরকার বলেন “আহসান হাবীব একজন দক্ষ ও বিচক্ষণ কর কর্মকর্তা। তার হাত ধরে কর বিভাগে নতুন মাত্রা যোগ হবে। “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews