বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:-  বৃহষ্পতিবার (২ জুলাই) সারাদেশে একযোগে  অনুষ্ঠিত হতে যাচ্ছে  এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষা।

এ পরীক্ষায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৫ হাজার ৮’শ ৮৮ জন পরীক্ষার্থী অংশনিতে যাচ্ছে।

 

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা-আইসিটি) কার্যালয় সূত্রে জানা গেছে, উক্ত সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে ২৮ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০,৭৩৯ জন, ১৩ টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১,৭০৪ জন ও ১৪টি কেন্দ্রে এইচএসসি ( বিএম-ভোকেশনাল) পরীক্ষার্থী ৩,৪৪৫ জন।

 

উপজেলা পর্যায় কেন্দ্র ও পরীক্ষার্থী হচ্ছে – সদর উপজেলায় ১১ টি কেন্দ্রে ৪,৩০১জন, দুমকি উপজেলায় ৫ টি কেন্দ্রে ১,৩২১ জন, গলাচিপায় ৮টি কেন্দ্রে ১,৯১৩ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৩,২৬৮ জন, কলাপাড়ায় ৭ টি কেন্দ্রে ১,৭৫৭ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ৭৪৯ জন, মির্জাগঞ্জে ৬ টি কেন্দ্রে ৭১৯ জন ও রাঙ্গাবালী উপজেলায় ৪ টি কেন্দ্রে  পরীক্ষার্থী আছে ৫৪৩ জন।

এ বছর এইচএসসি সহ সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন কেন্দ্র সচিবসহ সংশ্লিস্ট শিক্ষক কর্মকর্তাদের সাথে একাধিক সভা করেন এবং জেলার ৮ টি উপজেলাকে ৫ টি অঞ্চলে ভাগ করে ৫ টি ভিজিলেন্স টিম গঠন করেছেন। প্রতি টিমের নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তাগণ। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews