বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত মির্জাগঞ্জে ভূমিদস্যুদের হামলায় সংবাদকর্মী ও ব্যবসায়ী গুরুতর জখম: প্রধান আসামি কুদ্দুস মোল্লা জেলহাজতে

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের ১৫টি ইউনিয়নের অংশগ্রহণে আগামী ৪ জুলাই শনিবার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শুরু হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি এবং সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম।

 

এ উপলক্ষে বুধবার (১-লা জুলাই) রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু।

 

রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস ও আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম,সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা এসএম আবু সাঈদ,ইসমাইল হোসেন, হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম আব্দুল মালেক,খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু,আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার,ভারপ্রাপ্ত জিয়াউল ইসলাম বিশ্বাস,খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী,বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, শামীম হাসান,সৈয়দ মাহমুদ আলী, সাজ্জাদ হোসেন সরদার,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম রবি, মিজানুর রহমান, তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, কেরামত আলী, রাজু শেখ, ইব্রাহিম শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews