বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত মির্জাগঞ্জে ভূমিদস্যুদের হামলায় সংবাদকর্মী ও ব্যবসায়ী গুরুতর জখম: প্রধান আসামি কুদ্দুস মোল্লা জেলহাজতে

লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

শুভ সাহা:

বিশেষ সংবাদদাতা

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে কলেজে ভর্তি হতে গিয়ে জিশা রানী (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ ঘটনায় নিখোঁজ কিশোরীর চাচা শ্রী ললিত চন্দ্র রায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

নিখোঁজ জিশা রানী মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকার জগদীস চন্দ্র রায়ের মেয়ে। তার বাবা-মা কর্মসূত্রে ঢাকায় বসবাস করায় সে দীর্ঘদিন ধরে দুরাকুটি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।

 

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৮ জুন (২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে দুরাকুটি কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে বের হয় জিশা।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

 

অভিযোগকারী ললিত চন্দ্র রায়ের দাবি,কোনো অজ্ঞাত ব্যক্তি প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে জিশা রানীকে অপহরণ করে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গিয়ে থাকতে পারে।

এ ঘটনায় কিশোরীকে দ্রুত উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছে পরিবার।

 

উল্লেখ্য,

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। কিশোরীকে উদ্ধারে এবং ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ

তদন্ত শুরু করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews