শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।  বোরির সাবেক ডিজি বেলালের বলির পাঁঠা: তদন্তহীনতার ক্ষোভে চাকরি ও দেশ ছেড়ে লন্ডনে বিপাশা সুর! ইদগাহ মাঠে দোকান নির্মাণকে কেন্দ্র করে হত্যার হুমকির অভিযোগ  সাংবাদিক রশিদ আব্বাসীর পিতা ও সদ্য বিদায়ী ইউএনও জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী কুমিল্লার বুড়িচংয়ে ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর পক্ষ থেকে এমপি জসিম উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয় । রূপসায় চোরকে চোর বলায় চোর চক্রের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২। বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার হোসেন-এবার চেয়ারম্যান পদে বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

.

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী পতিত আওয়ামী সরকারের ১৭ বছরে প্রতিহিংসার শিকার সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের স্বাভাবিক অবসরসহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধার ঘোষণা দিয়ে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

এই সুবিধা পাওয়া অফিসারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনাও পাবেন তিনি।

 

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয়েছিল। প্রজ্ঞাপনে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়।

 

তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন-ভাতা, মেজর জেনারেল পদে বকেয়া বেতন-ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা ও বয়স ও যোগ্যতা সাপেক্ষে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews