
মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)
কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক
(ডিসি) রোজী আক্তার-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা কমিটি।
রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর সফল কর্মজীবন এবং কুমিল্লা জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সফল নেতৃত্ব কামনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক রোজী আক্তার জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সম্মাননার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি মোঃতরিকুল ইসলাম তরুণ, সহ সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাসাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মারুফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ কুমিল্লা জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনস্বার্থে তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।