সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উলিপুরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলিপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা মো. লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।

 

আলোচনা সভা শুরুর আগে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

সভায় বক্তব্য দেন পল্লী উন্নয়ন সমিতির সদস্য মিনা রানী, উলিপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ভাগ্যবন্ধু রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লীর উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। সমবায়ভিত্তিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews