সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‎ভারতীয় পাথর বন্ধে ঝিমিয়ে পড়ছে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ‎ আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন  গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে  কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মালিককে পিটিয়ে হত্যা কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান,  রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 

কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন পরিষদ হলরুমে , ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, কালিহাতী-টাঙ্গাইলের জননন্দিত নেতা জনাব লুৎফর রহমান মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো,ফরহাদ হোসেন মিন্টু সাবেক চেয়ারম্যান,কোকডহরা ইউনিয়ন, আজাদ হোসেন, চেয়ারম্যান, পাইকড়া ইউনিয়ন পরিষদ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন, তাইয়ূব রহমান তোতা মিয়া, সিনিয়র সহ-সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি, পাইকরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম খান,

অনুষ্ঠানটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় এবং সততা জনকল্যাণ সংস্থা, পরিচালক মোঃ নজরুল ইসলাম টাঙ্গাইল-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৯ টি বিনামূল্যে গাভী বিতরণের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাইকপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরুল হাসান সুজন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews