সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‎ভারতীয় পাথর বন্ধে ঝিমিয়ে পড়ছে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ‎ আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন  গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে  কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মালিককে পিটিয়ে হত্যা কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান,  রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 

গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে 

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের কাশিমপুর থানার জিরানী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা, সরকারি অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনা ও একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে সাইন্সল্যাব হাসপাতাল সিলগালা করা হয়েছে।

 

রোববার (৫ জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখার দায়ে কাওসার আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে তিনজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

তদন্তে হাসপাতালটির বৈধ নিবন্ধন না থাকা, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালনা, নিম্নমানের ল্যাবরেটরি পরিচালনা ও একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অন্য চিকিৎসকের নামে ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews