সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‎ভারতীয় পাথর বন্ধে ঝিমিয়ে পড়ছে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ‎ আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন  গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে  কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মালিককে পিটিয়ে হত্যা কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান,  রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 

পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন 

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী পৌর শহরে আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’-এর ভবন ও ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) সকালে শহরের প্রাণকেন্দ্র হাউজিং মাঠ এলাকায় পটুয়াখালী পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক উপসচিব মো. জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোহাম্মদ তারপক হাওলাদার। এছাড়াও জেলা শিক্ষা কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সুধীজন এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

পৌর প্রশাসক জানান, নতুন ভবন ও ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপযোগী অবকাঠামো, উন্নত শ্রেণিকক্ষ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এতে পটুয়াখালী পৌর শহরের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews