রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

টাঙ্গাইলে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

 

এ বিষয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই (নি.) বেলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews