শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ময়মনসিংহে পুলিশি ‘ক্রসফায়ার সিন্ডিকেট’: বহাল মাফিয়া সিন্ডিকেট পুনর্বহাল নিয়ে প্রশ্নের মুখে ফ্যাসিস্ট আমলের ওসিরা, উত্তাল ময়মনসিংহ রেঞ্জ যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক- নুরুল করিম ভূঁইয়া গণতদন্তের প্রধান সম্পাদক এম এইচ মুন্না পেলেন ‘সেরা অনুসন্ধানী সাংবাদিক সম্মাননা’ গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে: সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল শেখ হাসিনার রোগ বিএনপিতে হতে দিবেনা – সার্জিস আলম  বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। রাজনৈতিক কারণে অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন, তবে আমাদের অবস্থান শুরু থেকে যেমন ছিল; এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল বাসটার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত একটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম-আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির নেতৃবৃন্দ ও মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews