বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা জিএমপি পুলিশের বিশেষ অভিযানে ২ পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন: সপ্তাহজুড়ে চলবে নানা কর্মসূচি রূপসায় কাজদিয়া সরকারি মডেল স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।  বগুড়ার শিবগঞ্জে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পিং শুরু খুলনায় এসএটিভির সাংবাদিককে লক্ষ্য করে গুলি, সহকর্মী আহত। জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কাতারের সাবেক আমির (ফাদার আমির) শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে।

 

বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১১ টায় সরেজমিনে তবকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে এবং কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। একই সময়ে পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার কথা থাকলেও পূর্ণ উত্তোলিত অবস্থায় উড়তে দেখা যায়।

 

এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রাসেদকেও কর্মস্থলে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি প্রতিদিন সঠিক সময়ের পরে অফিসে আসেন ও সঠিক সময়ের আগে অফিস ত্যাগ করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান হিসাব সহকারী রাসেদ প্রতিনিয়ত দেরি করে অফিসে আসেন, এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা জনগণ।

 

এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না পরে জানার পর অফিস সহায়ক কে জানিয়েছি।

 

তবকপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রাসেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে আমি একটু কাজের জন্য ব্যাংকে গিয়েছিলাম।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। তবে সরেজমিনে দেখা যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews