বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা জিএমপি পুলিশের বিশেষ অভিযানে ২ পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন: সপ্তাহজুড়ে চলবে নানা কর্মসূচি রূপসায় কাজদিয়া সরকারি মডেল স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।  বগুড়ার শিবগঞ্জে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পিং শুরু খুলনায় এসএটিভির সাংবাদিককে লক্ষ্য করে গুলি, সহকর্মী আহত। জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মুদি দোকানী কে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় এবং তালিকা হালনাগাদ না করায় সালথা বাজারের মুদি ব্যবসায়ী মোঃ তৈয়ব আলী, মোঃ জামাল মোল্যা, টুটুল সাহা কে তিন টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারের বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে সালথা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় এবং কোন কোন ক্ষেত্রে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews