বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা

আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। সাংবাদিক মহলে পরিচিত দুই মুখের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রবিউল আলম রাজু উত্তরা প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক এবং সাকিবুল হাসান অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড-আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন তারা। খেলা শেষে ভোরে বাসায় ফেরার পথে জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার পর বাসচালক গাড়িসহ পালিয়ে গেছে। বাসটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

দেশের গণমাধ্যম অঙ্গনে এ দুর্ঘটনা গভীর শোকের জন্ম দিয়েছে। সহকর্মী, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন মহল এই দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews