বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা

পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা শহরের ব্যস্ততম ব্যবসায়ী এলাকা নতুনবাজার সদর রোডের সাধনা ঔষধালয়ের দক্ষিন পার্শ্বে  সেতু জুয়েলার্সে দুধর্ষ চুরি। এ ঘটনায় ব্যবসায়ীরাসহ বাসা বাড়ির লোকজন শঙ্কায় ভোগছেন।

 

সেতু জুয়েলার্সের স্বত্ত্বাধিকারি শ্যামল দে জানান, ১৫ জুলাই বুধবার রাত আনুমানিক ৯.৩০ টার সময় প্রতিদিনের ন্যায় দোকান আটকিয়ে অদূরে বাসায় যান। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে দোকান খুলে দেখে  পিছনের ওয়াল ভাঙ্গা (ছিদ্র), দুই কারিগরের ড্রয়ার খোলা এবং এলোমেলো।  চোর কারিগরের বাক্সের  ড্রয়ার ভেঙ্গে  কাস্টমারের গয়না বানানোর জন্য রাখা ৮ ভরি সোনা ও ১০ ভরি রৌপ্য নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। দোকানে লোহার সিন্ধুক থাকলেও চোরদল সেটি খুলতে না পারায় ব্যবসার ৩৫ বছরের কাস্টমারের রাখা কোটি টাকার বেশী মূল্যের সোনা-রূপার ক্ষতি থেকে সৃষ্টিকর্তা রক্ষা করেছেন বলে শ্যামল দে বিলাপ করছেন।

চুরির ঘটনা থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, তদন্ত ওসি মুস্তাফিজুর রহমান, এসআই মুবায়দুলসহ পুলিশের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানে থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করেন। সূত্রমতে সিসিটিভির ফুটেজে দেখাগেছে গভীর রাতে ১০ ইঞ্চি ওয়াল ছিদ্র করে দোকানে প্রবেশ করা চোর এক যুবক মুখশ পড়া কিন্তু সম্পূর্ণ উলঙ্গ।

দুপুর ২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রয় ঘটনাস্থান পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করেন বলে ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে জানান। এ চুরির ঘটনায়  সদর থানায় একটি জিডি করা হয়েছে।

ব্যস্ততম নতুন বাজার সদর রোডে এ দুধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা চোর আতঙ্কে ভোগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews