আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের স্মরণে রূপসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬-ই জুন) বিকালে উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, শহীদ ইয়াছিনের মা মনজিলা বেগম, জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, অধ্যাপক স,ম এনামুল হক, এড. আবু ইউসুফ মোল্যা, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: লাবিবুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মো. নাজিমউদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ রেজাউল কবীর খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, সহকারী সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেন, খুলনা ছাত্রশিবিরের (উত্তর) সেক্রেটারী মোহাম্মদ আবু জাফর।
এসময় আরও উপস্থিত ছিলেন, টিএসসি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, আইচগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হেকমত উল্লাহ, নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও: মহিউদ্দিন, শ্রীফলতলা জামায়াতে ইসলামীর আমীর মো: সেলিম আহমেদ, ছাত্রশিবির নেতা মুরসালিন আকন, তানিমুল ইসলাম শ্রাবন, খুলনা জেলা ছাত্রশক্তির আহবায়ক কমিটির সদস্য ফাহাদ গাজী,টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ গোলাম রসুল, হাফেজ হারুন-অর-রশিদ, আব্দুল গফ্ফার, সোহাগ, আলম ফকির, সাফিয়ার রহমান, ক্বারী মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।