শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তানোর এর অন্যতম চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখের রাস্তা এখন মরণ ফাঁদ! কুমিল্লার গোমতী হাসপাতালে ও ডা: শাহিদা আক্তার রাখীর চিকিৎসা সেবার নামে অরাজকতার অভিযোগ। মহানগরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ। চাটমোহর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে

চাটমোহর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

লুৎফর রহমান হীরা, চাটমোহর, পাবনাঃ

পাবনার চাটমোহর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

সভায় বক্তব্য দেন আব্দুল মান্নান পলাশ (করতোয়া), রাজিউর রহমান রুমি (একুশে টেলিভিশন), রকিবুর রহমান টুকুন (আমার দেশ), সনজিৎ সাহা কিংশুক (মানবজমিন), শামীম হাসান মিলন (সমকাল), শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪), আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ), খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (আমাদের সময়), ইকবাল কবির রঞ্জু (কালবেলা), পবিত্র তালুকদার (যুগান্তর), মোহাম্মদ আলী জিন্নাহ (ভোরের দর্পণ), নুরুল ইসলাম (নয়া দিগন্ত), বকুল রহমান (ভোরের কাগজ), মো. জাকির সেলিম (খোলা কাগজ), জাহাঙ্গীর আলম (ইনকিলাব), মো. ইশারত আলী, দেওয়ান জামিউল ইসলাম কাবলি, মো. আফতাব হোসেন, সোহেল খান, জাহাঙ্গীর আলম মধু, বিপ্লব আচার্য্য, মাকসুদুল হক মাসুদ, সুদীপ্ত কর্মকার, শিমুল বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা।

সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সভাপতি হেলালুর রহমান জুয়েল আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক করতোয়ার প্রতিনিধি আব্দুল মান্নান পলাশকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম মধু, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলি।

সভায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান পলাশ আগামী ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews