রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোর এর অন্যতম চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখের রাস্তা এখন মরণ ফাঁদ! কুমিল্লার গোমতী হাসপাতালে ও ডা: শাহিদা আক্তার রাখীর চিকিৎসা সেবার নামে অরাজকতার অভিযোগ। মহানগরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ। চাটমোহর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে

মহানগরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের মহানগরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ।

 

শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রকল্পটির শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

 

ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, বিটুমিনাস/আরসিসি দ্বারা উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণের এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরের পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ ও ঘোড়াশাল এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলি প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কাজ পরিচালনা করছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং নির্মাণ করছে কেই-বি এন্ড সি (জেভি)।

 

এর আগে জয়দেবপুরের বাঙ্গালগাছ সকালে থেকে ইছালী ব্রিজ পর্যন্ত সড়কের উন্নয়নকাজ প্রায় শেষ হয়েছে। নতুন করে ইছালী থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত কাজ শুরু হওয়ায় পুরো সড়কটি আধুনিক ও নিরাপদ যোগাযোগপথে রূপ নিতে যাচ্ছে।দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা, সরু ও চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলাবালি এবং প্রায়ই দুর্ঘটনার কারণে এলাকাবাসীর দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী।

 

উন্নয়নকাজ শেষ হলে পূবাইল থেকে গাজীপুর শহরে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “এই সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।”

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।”সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে পূবাইল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক ও ব্যবসায়ীরা বলেন, এই উন্নয়নকাজ শুধু যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পখাতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পূবাইল–জয়দেবপুর সড়ক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে—এমন প্রত্যাশা এখন এলাকাবাসীর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews