মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা বিভাগের ১০ জেলায় ধান চাল সংগ্রহ ৮০℅  হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা যমুনার গ্রাসে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক  মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ: বৃদ্ধ আটক তানোরে ফসলি জমি জবরদখল, প্রতিপক্ষের হামলায় নারীসহ (৬) ছয় জন গুরুতর আহত! সেপ্টেম্বরের শুরুতেই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তির সম্ভাবনা শিগগিরই বেবিচক চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার আর নেই যমুনার প্রবল স্রোতে ভাঙ্গন ঝুঁকিতে তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক # ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক যান চলাচল বন্ধ সামান্য বৃষ্টিতেই মৃত্যু ফাঁদে পরিণত হয় কুমিল্লা ব্রাহ্মণপাড়ার প্রধান সড়ক, দুর্ভোগে ১৭ গ্রামের লক্ষাধিক মানুষ। 

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ: বৃদ্ধ আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

 

 

গত সোমবার (২০ জুলাই) উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত আমির হোসেন কুটুরিয়া গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে (ভিকটিম) এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আমির হোসেন তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দা ইয়ার আলী দেখতে পেয়ে তাৎক্ষণিক ভিকটিমের পিতাকে জানান।

 

খবর পেয়ে ভিকটিমের পিতা দ্রুত আমির হোসেনের বাড়িতে গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পান। বেশ কিছু সময় ডাকাডাকির পর বাড়ির গেট খোলা হলে, স্বজনরা বাড়ির রান্নাঘরের ভেতর থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে উদ্ধার করেন।

 

 

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা দায়েরপূর্বক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews