
নঈমুল আলমঃ চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। গত ৩ মে থেকে এই সংগ্রহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। চলতি বোরো মৌসুমে খুলনা বিভাগে মোট ২ লক্ষ ২৩ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তথ্য সুত্রে জানা যায়, ইতিমধ্যে সংগ্রহ হয়েছে ৮০%।
লক্ষ্যমাত্রা অনুযায়ী খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম বলেন,চলতি বছরে
সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ হাজার ২৪১ মেঃটন ধান ও ১৯ হাজার ৮৮০ মেঃ টন চাল।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড )মোঃ দিলোয়ার হোসেন জানান, সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫১৩ মেঃটন ধান ও ৯ হাজার ৩৯৭ মেঃটন চাল। সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ ওমর ফারুক বলেন,তার সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮ হাজার ২৫ মেঃটন ধান ও ১৯ হাজার ৯৪ মেঃটন চাল,
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শেফাউর রহমান (ডিসিফুড) জানান, তার সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান ও ৩৩ হাজার ১৫৯ মেট্রিক টন চাল,
ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) সুবীর নাথ চৌধুরী বলেন,তার ছিলো লক্ষ্যমাত্রা ৯ হাজার ১৫২ মেঃটন ধান ও ১৬ হাজার ১৬৮ মেঃটন চাল। মাগুরা ডিসি ফুড সন্দীপ দাশ বলেন, চলতি বছরের লক্ষ্যমাত্রা ৪ হাজার ১২২ মেঃটন ধান ও ৫ হাজার ৪৫ মেঃটন চাল। নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) লায়লা আফরোজ বলেন,চলমান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ হাজার ২৮৪ মেঃটন ধান ও ৫ হাজার ১২ মেঃটন চাল,কুষ্টিয়ার ডিসি ফুড মোঃ অজিয়ার রহমান বলেন,তার সংগ্রহের লক্ষ্যমাত্রা চলতি বছরে ৩ হাজার ৬৩৮ মেঃটন ধান ও ৩৭ হাজার ৭৪৬ মেঃটন চাল,চুয়াডাঙ্গা ডিসি ফুড বলেন,এ বছর সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩ হাজার ৬৭২ মেঃটন ধান ও ৯ হাজার ৬৭৬ মেঃটন চাল এবং মেহেরপুরের ডিসি ফুড হাসনা হেনা বলেন,তার লক্ষ্য মাত্রা ১ হাজার ৮৯২ মেঃ টন ধান ও ২ হাজার ১৭৪ মেঃটন চাল।
চলতি অর্থবছরে সরকারিভাবে ধানের ক্রয়মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চালের ক্রয়মূল্য প্রতি কেজি চালের ক্রয়মূল্য ৪৯ টাকা।বিভাগীয় পর্যায়ে সকল জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকেরা জানান, সরকারের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যেই ধান ও চাল সংগ্রহের শতভাগ লক্ষ্যমাত্রা পুরণের জন্য কাজ করে যাচ্ছ। বিভাগের ১০টি জেলার উপজেলার ভিত্তিক সংশ্লিষ্ট গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে সরকাররের নির্ধারিত মূল্যের উন্নতমানের ধান চাল সংগ্রহ করছেন।
খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন,স্বচ্ছতার সহিত চলমান সংগ্রহের বিষয় ডিসিফুডদের সাথে বৈঠক করেছি এবং স্বচ্ছতার সহিত সরকারি নিয়মানুযায়ী গুদাম কর্মকর্তারা সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করবেন।