মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা বিভাগের ১০ জেলায় ধান চাল সংগ্রহ ৮০℅  হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা যমুনার গ্রাসে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক  মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ: বৃদ্ধ আটক তানোরে ফসলি জমি জবরদখল, প্রতিপক্ষের হামলায় নারীসহ (৬) ছয় জন গুরুতর আহত! সেপ্টেম্বরের শুরুতেই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তির সম্ভাবনা শিগগিরই বেবিচক চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার আর নেই যমুনার প্রবল স্রোতে ভাঙ্গন ঝুঁকিতে তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক # ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক যান চলাচল বন্ধ সামান্য বৃষ্টিতেই মৃত্যু ফাঁদে পরিণত হয় কুমিল্লা ব্রাহ্মণপাড়ার প্রধান সড়ক, দুর্ভোগে ১৭ গ্রামের লক্ষাধিক মানুষ। 

মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

দেশের অন্য নয়টি জেলার সাথে টাঙ্গাইলেও লিগ্যাল এইড আইনের সংশোধিত বিধান অনুযায়ী কতিপয় ক্ষেত্রে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান টাঙ্গাইলসহ দেশের দশটি জেলায় একসঙ্গে ভার্চুয়ালী এই মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। অন্য জেলাগুলো হচ্ছে- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার ও পঞ্চগড়।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন, টাঙ্গাইলের চীফ লিগ্যাল এইড অফিসার তানজিনা চৌধুরী।

এ সময় টাঙ্গাইলের শিশু সংহিতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ (জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মো. মোশাররফ হোসাইন (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবি্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ, টাঙ্গাইলের স্পেশাল মেডিয়েটর কে এম শহীদ আহাম্মেদ (সাবেক জেলা ও দায়রা জজ) এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো. মিনহাজ উদ্দিন ফরাজিসহ বিভিন্ন আদালতের বিচাররা উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলমসহ লিগ্যাল এইডের তালিকাভুক্ত আইনজীবীরা এতে অংশ নেন।

যে সকল বিষয়ে আদালতে মামলা করার আগে অবশ্যই লিগ্যাল এইডে মধ্যস্থতার জন্য যেতে হবে সেগুলো হচ্ছে- পারিবারিক বিরোধ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বন্টন, অগ্রক্রয় ও পিতা-মাতার ভরণপোষন সংক্রান্ত বিরোধ এবং যৌতুক সম্পর্কিত অভিযোগ। সংশোধিত বিধান অনুযায়ী এসব বিষয়ে লিগ্যাল এইডে মধ্যস্থতা না হলে পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে মামলা করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews