বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা – ২  শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা,একই স্থানে একই নামে একাধিক প্রকল্প করে অর্থ আত্মসাৎ !  কুমিল্লার ব্রাহ্মণপাড়া ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার। গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি – এম মঞ্জুরুল করিম রনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা জসিম উদ্দিন ইমন এর বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শিক্ষার্থীদের অভিযোগ— ‘দীর্ঘদিন ক্লাস না নেওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম’ খুলনা বিভাগের ১০ জেলায় ধান চাল সংগ্রহ ৮০℅  হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা যমুনার গ্রাসে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক  মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী (টাঙ্গাইল)

 

 

:

 

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সোহরাব হোসেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই মামলায় নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

অন্যদিকে স্পেশাল জজ আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা। এ মামলায় সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews