রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার টিএসবি ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে শিক্ষা শিবির ও যুব সম্মেলন গতকাল ২৫-শে জুলাই শনিবার সন্ধ্যায় সংগঠনের টিএসবি ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টিএসবি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা লবিবুল ইসলাম সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ নাজিমুদ্দিন, জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান,উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসূল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, জামায়াত নেতা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল গাফফার, কাজী হেদায়েতুল্লাহ, তামিম বাদশা, মুন্সি মনিরুজ্জামান, আফজাল হোসেন, যুব নেতা মোঃ মনিরুজ্জামান মনি ,সাইফুল ইসলাম, জুম্মান আনসারী, মিজান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews