সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল।

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সরকারি দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। সরকারের পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হচ্ছে, তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি বলেন আমি চাই রূপসার কোনো অসহায় পরিবার যেন অবহেলিত না থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সহায়তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

 

তিনি আরও বলেন জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। আমি রূপসাবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

 

তিনি আজ সোমবার (২৭-শে জুলাই) রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।

 

বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিচুর রহমান বিশ্বাস ও মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণসহ বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৬৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews