সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কাভার্ড ভ্যান জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরে মাদকবিরোধী অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আরিফ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর এলাকার বাবুল ভূঁইয়ার ছেলে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)-এর উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , সোমবার (২৭ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান ও এএসআই আলামিন হোসেনসহ একটি দল মহানগর সদর থানার গজারিয়াপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে ড্রিম হেভেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রায় ২০০ গজ উত্তরে ময়মনসিংহগামী মহাসড়কে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. আরিফ ভূঁইয়া (২৭)কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি সাদা রঙের টয়োটা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews